আমাদের কথা

যে কথাটা আপনার কাছে বিশেষ — একটা নাম, একটা দিন, একটা লাইন — সেটাকে রোজ চোখের সামনে রাখার মতো একটা জিনিসে রূপ দিই আমরা। নিজের কাছে রাখুন, বা ভালোবেসে কাউকে দিন।

অর্ডার পেলেই আমরা ফোন করে সব মিলিয়ে নিই। যেসব জিনিসে আপনার লেখা থাকে, বানানোর আগে WhatsApp-এ ডিজাইন দেখাই — আপনি খুশি হয়ে হ্যাঁ বললে তবেই কাজ শুরু করি।