জেনে নিন, নিশ্চিন্তে থাকুন
সাধারণ জিজ্ঞাসা
উপহার বাছা থেকে হাতে পাওয়া পর্যন্ত — আপনার প্রশ্নগুলোর উত্তর এক জায়গায়।
লেখা ও ডিজাইন
কী লেখা যাবে?
প্রতিটি জিনিসের পাতায় লেখা আছে সেখানে কী বসানো যায় — নাম, তারিখ, ছোট্ট কোনো বার্তা। অর্ডার ফর্মে আপনার কথাটা লিখে দিন। একাধিক জিনিসে আলাদা লেখা চাইলে প্রতিটি আলাদা লাইনে লিখুন।
নিজের লেখা দিলে কি আগে ডিজাইনটা দেখতে পাব?
হ্যাঁ। যেসব জিনিসে আপনার লেখা থাকে, বানানোর আগে WhatsApp-এ ডিজাইন পাঠাই। বানান আর ডিজাইন দেখে আপনি হ্যাঁ বললে তবেই কাজ শুরু হয়।
বানান ভুল লিখে ফেললে কী হবে?
চিন্তা নেই — ডিজাইন দেখার সময়ই জানিয়ে দিন, ঠিক করে দেব। শুধু সম্মতি দেওয়ার আগে বানানটা ভালো করে মিলিয়ে নেবেন।
দাম ও টাকা
টাকা কখন দিতে হবে?
অর্ডার দিতে কোনো টাকা লাগে না। কিছু জিনিসে কাজ শুরুর আগে অল্প অগ্রিম লাগে — সেটা জিনিসের পাতাতেই লেখা থাকে। বাকি টাকা হাতে পেয়ে দেবেন।
মোট দামে কী কী ধরা থাকে?
উপহারের দাম আর ডেলিভারি চার্জ। অর্ডার পাঠানোর আগেই ফর্মে পুরো হিসাব দেখে নিতে পারবেন, পরে বাড়তি কিছু যোগ হবে না।
ডেলিভারি
ডেলিভারি চার্জ কত?
ঢাকার ভেতরে ৳৬০, ঢাকার বাইরে ৳১১০।
কবে হাতে পাব?
অর্ডার নিশ্চিত হওয়ার পর বানানো শুরু হয়। প্রতিটি জিনিসের পাতায় লেখা আছে কত দিনে হাতে পাবেন। ডেলিভারির বিস্তারিত দেখুন
সারা দেশে কি পাঠান?
হ্যাঁ। কুরিয়ারে বাংলাদেশের যেকোনো জায়গায় পাঠাই।
অর্ডারটা কোন পর্যায়ে আছে, কীভাবে জানব?
অর্ডার কোড আর ফোন নম্বর নিয়ে চলে যান — অর্ডার ট্র্যাক পাতায়
অন্যান্য
হাতে পেয়ে কোনো সমস্যা দেখলে কী করব?
ভাঙা বা ভুল কিছু পেলে অর্ডার কোডসহ যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জানান। ছবি পাঠালে আরও তাড়াতাড়ি দেখে ব্যবস্থা নিতে পারব।
একসঙ্গে অনেকগুলো নিতে চাইলে?
অফিস, প্রতিষ্ঠান বা অনুষ্ঠানের জন্য একসঙ্গে ১০টির বেশি লাগলে আগে আমাদের সঙ্গে কথা বলে দাম জেনে নিন।
কীভাবে যোগাযোগ করব?
WhatsApp বা ফোনে মেসেজ দিন, আমরা উত্তর দেব। পাতার একদম নিচে যোগাযোগের তথ্য দেওয়া আছে।